প্যাটার্ন (Pattern) Part-2
কিছু নমুনা সৄজনশীল প্রশ্নঃ
1. (৫ক+২) একটা বীজগণিতীয় রাশি।
ক. রাশিটির ১০ম ও ২০তম পদ কত?
খ. উদ্দীপকের আলোকে ৩য় ও ৪র্থ পদের জ্যামিতিক প্যাটার্ন
অঙ্কন কর এবং অঙ্কনের সত্যতা যাচাই কর।
গ. রাশিটির ১ম ১০০ পদের সমষ্টি নির্ণয় কর।
২. (i) ৫ক+১ একটি বীজগণিতীয় রাশি। (ii) ৫+৮+১১+.........+২৯৯
ক. ৪২৫ কে দুইটি ভিন্ন উপায়ে
দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।
খ. উদ্দীপকের (ii) নং প্যাটার্ন এর সমষ্টি নির্ণয় কর।
গ. (i) নং উদ্দীপকের আলোকে ৩য় ও ৪র্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন কর এবং
অঙ্কনের সত্যতা যাচাই কর।
৩. ৫, ১০, ১৭, ২৬, ৩৭,..........................
ক. প্রথম ১০টি বিজোড়
স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় কর।
খ. তালিকার পরের চারটি
সংখ্যার সমষ্টি নির্ণয় কর।
গ. সংখ্যাগুলোর পার্থক্য যে
ধারা তৈরি করে তাদের প্রথম বিশটি সংখ্যার সমষ্টি নির্ণয় কর।
4. (৪ক+৩) এবং (৩ক+১) দুইটি বীজগণিতীয় রাশি।
ক. বীজগনিতীয়
রাশি দুইটির প্রথম সংখ্যাদ্বয়ের পার্থক্য কত?
খ. ১ম রাশির
১ম ১০৫টি পদের সমষ্টি নির্ণয় কর।
গ. দেখাও যে, দ্বিতীয় রাশির ১ম ১১০টি সংখ্যার সমষ্টি প্রথম
রাশির ১ম ১০টি সংখ্যার সমষ্টির ৭৩.৭ গুন।বিঃ দ্রঃ নমুনা সৄজনশীল প্রশ্নের সমাধান প্রয়োজন হলে কমেন্ট কর।


সৃজনশীল ২ এর উত্তর দিবেন প্লিজ
ReplyDeleteসৃজনশীল ৩, এর উত্তর দিবেন প্লিজ
ReplyDeleteসৃজনশীল ২ এর উত্তর দিবেন plzp
ReplyDelete