প্যাটার্ন (Pattern) Part-1
প্যাটার্ন (Pattern):
নির্দিষ্ট কিছু জিনিসের সংঘবদ্ধ এবং নিয়মমাফিক সমন্বয়কে
প্যাটার্ন বলে।
মৌলিক
সংখ্যা (Prime
number): ১ থেকে বড়
যে সব সংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোন গুণনীয়ক থাকে না, তাই হল
মৌলিক সংখ্যা। যেমন: ২, ৫, ৭, ১১ ইত্যাদি।
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টি। যথাঃ ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
১-১০
পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি, ১১-২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি, ২১-৩০ পর্যন্ত মৌলিক
সংখ্যা ২টি, ৩১-৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি, ৪১-৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি,
৫১-৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি, ৬১-৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি, ৭১-৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি, ৮১-৯০ পর্যন্ত
মৌলিক সংখ্যা ২টি, ৯১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি,
মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল: ৪৪ ২২ ৩২ ২৩ ২১ # কেবলমাত্র ২ ছাড়া অন্য কোন জোড় সংখ্যা
মৌলিক সংখ্যা নয়।
ম্যাজিক বর্গ (Magic Square): ম্যাজিক বর্গ এমন একটি ছক যার
পাশাপাশি ও উপর নিচের ঘর সংখ্যা সমান এবং প্রাপ্ত সংখ্যাগুলোকে উপর-নিচ, পাশাপাশি
ও কর্ণ বরাবর যোগ করলে প্রতিক্ষেত্রে যোগফল একই হবে।
স্বাভাবিক সংখ্যা (Natural Number): ০
(শূন্য) অপেক্ষা বড় সকল পূর্ণসংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে।
যেমনঃ ১,
২, ৩, ৪, ...............
ক্রমিক সংখ্যা ( Serial Number): যেকোন
সংখ্যার সাথে ১ যোগ করে তার পরবর্তী যে সংখ্যা পাওয়া যায় তাকে ক্রমিক সংখ্যা বলে।
যেমনঃ ৫, ৬ ও ৭ ক্রমিক সংখ্যা।
ফিবোনাক্কি
সংখ্যা ( Fibonacci Number): পরপর দুইটি সংখ্যার
যোগফল পরবর্তী সংখ্যার সমান এ ধরনের সংখ্যাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। যেমনঃ ০, ১,
১, ২, ৩, ৫, ৮, ১৩, ...........................


No comments