পশ্চিম সুমাত্রার গ্র্যান্ড মসজিদ।। The Grand Mosque of West Sumatra.

         
পশ্চিম সুমাত্রার গ্র্যান্ড মসজিদ, ইন্দোনেশিয়া


ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের পেদাং শহরের এই মসজিদটি ২০০৭ সালে নির্মাণ শুরু হয়ে ২০১৪ সালে উদ্বোধন করা হয়। মাঝখানে ২০০৯ সালে ভূমিকম্পের কারনে মসজিদটি নির্মাণের ব্যাঘাত ঘটেছিল। স্থানীয়ভাবে মসজিদ রায়া সুমাত্রা বারাত নামে পরিচিত। এই মসজিদের নকশাটি ২০০৭ সালে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় ৩২৩টি নকশার মধ্য থেকে নির্বাচিত হয়। কা'বাঘরে কালো পাথর প্রতিস্থাপন নিয়ে কুরাইশ নেতাদের পারস্পরিক যে দ্বন্দ্ব চলছিল, তা হযরত মুহাম্মদ (সা.) একটি কাপড়ের চারকোনা ধরার মাধ্যমে সমাধান করেছিলেন। মসজিদটির নকশায় সেটিই ফুটিয়ে তোলা হয়েছে। এর স্থপতি রিজাল মুসলিমিন।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.