খাবার ভালো রাখার টিপস // Tips for keeping food good !!
খাবার ভালো রাখার উপায়ঃ
- অনেকেই ডিম ফ্রিজে রাখার আগে ধুয়ে রাখেন এটা ঠিক নয়। কারন ডিমের গায়ে এক ধরনের পদার্থ থাকে যা ডিম ভালো রাখে। তাই না ধুয়েই ডিম ফ্রিজে রাখুন।
- অনেকেই ফাটা ডিম, ভালো ডিম একসঙ্গে মিশিয়ে রাখেন। এতে ভালো ডিমো গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বরং ফাটা ডিম আলাদা বক্সে রেখে তাড়াতাড়ি ব্যবহার করুন।
- ফাটা ডিম সিদ্ধ করতে চাইলে পানিতে দুই চা চামচ সিরকা দিন।
- ডিম ফ্রিজ থেকে নামিয়েই সেদ্ধ বসাবে না। ফ্রিজ থেকে বের করে রেখে আগে স্বাভাবিক তাপমাত্রায় আনুন তারপর সেদ্ধ করুন।
- ডিম সেদ্ধ করার সময় একটু লবন দেবেন, এতে তাড়াতাড়ি ও সহজে খোসা ছাড়ানো যাবে।
- অনেকেই মাছের গন্ধ সহ্য করতে পারেন না। সেক্ষেত্রে মাছটা রান্না করার আগে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন গন্ধ চলে যাবে।
- মাছ ভাজতে গিয়ে অনেকেই ভেঙ্গে ফেলেন ভাজার আগে মাছে লেবর রস মাখালে ভাঙ্গবে না।
- বাজার থেকে কিনে আনার পর অনেক সময় দেখা যায়, মাছটা পচা। সেক্ষাত্রে মাছটা ফ্রিজে রাখার আগে কেটে পরিষ্কার করে লবন- হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজে রাখলে ভালো থাকবে।
- গরুর মাংস রান্না করার আগে পেঁপে বাতা দিয়ে মাখিয়ে দুই-তিন ঘন্টা ম্যারিনেট করুন তাড়াতাড়ি সিদ্ধ হবে।



No comments