গ্র্যান্ড মসজিদ।। Grand Mosque.


           গ্র্যান্ড মসজিদ, কুয়েত

গ্রান্ড মসজিদ কুয়েতে সবচেয়ে বড় মসজিদ যা মসজিদ আল কবির নামে পরিচিত। এখন প্রস্তুত রমজানের শেষ দশদিন সালাতুল কিয়াম এর জন্য । লাখো মুসল্লির সমাগম ঘটে মসজিদটিতে এই দিনে। কুয়েত সিটিতে অবস্থিত মসজিদটির আয়তন ৪০০০০ স্কয়ার বর্গ মিটার যেখানে একসাথে ১৮০০০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এটি উদ্বোধন করা হয় ১৯৮৬ সালে। মসজিদ কেন্দ্রের ওপরের টাইলসে রয়েছে আল্লাহ তায়ালার ৯৯টি নামের ক্যালিগ্রাফি। আছে ১৩০০ কেজি ওজনের ঝাড়বাতি। গম্বুজের চারপাশের দেয়াল স্বর্ণাচ্ছাদিত, যার চোখধাঁধানো সোনালি আভা সকলকে মুগ্ধ করে। আন্দালুসিয়ান স্থাপত্যশৈলী ও পারস্যের নকশায় খচিত ৭৪ মিটার লম্বা মিনারটি সবার নজর কাড়ে।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.